বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত/কর্মচারীদের দৈনন্দিন ব্যাংকিং কাজ সহজে করার জন্য এটি আমার ১ম প্রয়াস। (বাংলাদেশ কৃষি ব্যাংক, সাতক্ষীরা শাখা, সাতক্ষীরা’য় চাকুরীকালীন সময়ে ২০১৪-২০১৫ সময়কালে এটি তৈরী)
BACH শাখা সহ যে সকল শাখা চেক কালেকশন করেন (BACH/বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক/স্থানীয়
অন্য কোন ব্যাংক) তারা নিশ্চয়ই একটি রেজিষ্টার ব্যবহার করেন যেখানে নিম্নোক্তভাবে
নিকাশযোগ্য ইন্সট্রুমেন্টটির তথ্য লিপিবদ্ধ করা হয়।

অনেক সময় দেখা যায় অঞ্চলাধীন শাখা সহ বিভিন্ন শাখা সমূহ একই দিনে/ভিন্ন ভিন্ন দিনে একাধিক পত্রের মাধ্যমে কালেকশনের জন্য ইন্সট্রুমেন্ট প্রেরণ করেন। এর মধ্যে কিছু হয়তো BACH এ নিকাশযোগ্য আবার কিছু ম্যানুয়ালী স্থানীয় ব্যাংকের মাধ্যমে নিকাশযোগ্য। BACH এর মাধ্যমে নিকাশকৃত ইন্সট্রুমেন্ট সমূহে মূল্যের উপর ভিত্তি করে রয়েছে বিভিন্ন ফি। প্রায় সময় দেখা যায় BACH এর সেটেলমেন্ট রিপোর্ট আসে বিকাল ০৫.৪৫ ঘটিকার পরে। এরমধ্যে হয়তো কিছু ইন্সট্রুমেন্ট Dishonor হয়।
ব্যাংকের বিবিধ অন্যান্য কাজকর্ম শেষে সেটেলমেন্ট রিপোর্ট পাওয়ার পর স্বল্প সময়ে ঐ রিপোর্ট দেখে Dishonor ইন্সট্রুমেন্ট সমূহ বাদ দিয়ে BACH ফি, কোন শাখায় কত টাকা এডভাইস যাবে তা তৈরী, গোপন সংকেত প্রস্তুত, ডেস্কপাস, কোন গ্রাহকের হিসাবে কত টাকা জমা হবে এর সংকলিত ভাউচার প্রস্তুতের পর কম্পিউটারে পোষ্টিং দিতে হয়। নির্ভুলভাবে এই ভাউচার প্রস্তুত সাধারণত ১ঘন্টার কাজ। যদি রিপোর্ট দেরী করে তবে প্রক্রিয়াটি আরো সময় অপচয় করে।
আবার এডভাইস প্রস্তুতের পর ডাকযোগে প্রেরণের পরও অনেক সময় সংশ্লিষ্ট শাখা সমূহ এডভাইস না পাওয়ায় সংশ্লিষ্ট হিসাব সমূহে ইন্সট্রুমেন্ট এর মূল্য জমা করতে না পেরে নিকাশ শাখায় জানতে চান অমুক তারিখে অমুক নং পত্রের ইন্সট্রুমেন্ট সমূহ নিকাশ হয়েছে কিনা? কিংবা নির্দিষ্ট একটি ইন্সট্রুমেন্ট নিকাশ হয়েছে কিনা? হলে কত তারিখে এডভাইস হয়েছে, এডভাইসের নম্বর সরবরাহ করার জন্য অনুরোধ করেন।
ম্যানুয়াল রেজিষ্টার দেখে এই সকল তথ্য তাৎক্ষণিক সরবরাহ করা দূরহ হয়ে পড়ে (অন্ততঃ আমার ক্ষেত্রে)।
উপরোক্ত সকল সমস্যা হতে উত্তরণে এই এপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে।
তাৎক্ষণিক যে সুবিধা পাওয়া যাবেঃ
তাৎক্ষণিক যে সুবিধা পাওয়া যাবেঃ
- নিকাশের তারিখ অনুযায়ী নিকাশে উপস্থাপনকৃত ইন্সট্রুমেন্ট সমূহের অবস্থা
- BACH সহ অন্যান্য নিকাশে কোন ইন্সট্রুমেন্ট ডিজঅনার হলে তা ডিজঅনার দেখিয়ে তাৎক্ষণিক রিপোর্ট তৈরী
- নিকাশকৃত ইন্সট্রুমেন্ট সমূহের প্রযোজ্য BACH ফি স্বয়ংক্রিয়ভাবে কর্তন হয়ে প্রযোজ্য টাকার অংকে স্বয়ংক্রিয় ভাবে সংশ্লিষ্ট শাখার জন্য ক্রেডিট এডভাইস প্রস্তুত। (অনুমোদিত স্বাক্ষরকারীর নম্বর, ডেস্কপাস নম্বর ও গোপন সংকেত সহ)
- ভিন্ন ভিন্ন মাধ্যমে (HV/RV/Manual) নিকাশ হওয়া ইন্সট্রুমেন্ট সমূহের জন্য পৃথক এডভাইস প্রস্তুত
- সংশ্লিষ্ট শাখার পত্র নং, তারিখ, শাখার কোড নম্বর এর মাধ্যমে কোন নির্দিষ্ট পত্রের মাধ্যমে প্রেরিত সকল ইন্সট্রুমেন্ট এর নিকাশের অবস্থা জানা
- নির্দিষ্ট চেকের অবস্থা জানা
- বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের নিকাশ ঘরের মাধ্যমে ইন্সট্রুমেন্ট নিকাশের জন্য স্বয়ংক্রিয় Clearing Receipt প্রস্তুত।
- কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিকাশের অবস্থা
- সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী ব্যাংকের অন্যান্য কর্মকান্ডে অংশগ্রহণের আরেকটু বেশী সুযোগ পাওয়া

এপ্লিকেশনটি পেতে ক্লিক করুনঃ Version-21.3/21.3D (Release date 07/11/2018) (Reboot needed)
- ICR (For use in one pc)
- ICR-Networking Version (For use multiple PC which are connect in same network) (on updatation)
যে কারণে হালনাগাদঃ
Version-21.4
* আপডেট করতে হবে
* Advice এ Deskpatch শব্দ Dispatch দ্বারা পরিবর্তন
* সকল জিএল হেড : 1114 করা
Version-21.3/21.3D
* নতুন ব্যাংক সংযোজন সুবিধা
* সকল শাখার মোবাইল নম্বরের তালিকা
Version-21.2/21.2D
*এপ্লিকেশনটি দৃষ্টিনন্দন করণ
Version-21.1/21.1D
* এপ্লিকেশনটি সুরক্ষিত করার চেষ্টা।
* Backup এবং Restore System সংযোজন।
Version-21/21D
* সিমান্ত ব্যাংক লিমিটেড এর নাম অন্তর্ভুক্তিকরণ
* স্থানীয় ব্যাংকের মাধ্যমে চেক কালেকশনের জন্য Local ক্লিয়ারিং Type অন্তর্ভুক্তিকরণ
* সকল জিএল হেড : 1114 করা
Version-21.3/21.3D
* নতুন ব্যাংক সংযোজন সুবিধা
* সকল শাখার মোবাইল নম্বরের তালিকা
Version-21.2/21.2D
*এপ্লিকেশনটি দৃষ্টিনন্দন করণ
Version-21.1/21.1D
* এপ্লিকেশনটি সুরক্ষিত করার চেষ্টা।
* Backup এবং Restore System সংযোজন।
Version-21/21D
* সিমান্ত ব্যাংক লিমিটেড এর নাম অন্তর্ভুক্তিকরণ
* স্থানীয় ব্যাংকের মাধ্যমে চেক কালেকশনের জন্য Local ক্লিয়ারিং Type অন্তর্ভুক্তিকরণ
অপরগতায়: ০১৯১৪৮৩৪৫৭৫