Inter Branch Transaction Register

বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত/কর্মচারীদের দৈনন্দিন ব্যাংকিং কাজ সহজে করার জন্য এটি আমার ২য় প্রয়াস। (বাংলাদেশ কৃষি ব্যাংক, নওয়াপাড়া শাখা, যশোরে চাকুরীকালীন সময়ে ২০১৫-২০১৬ সময়কালে তৈরী, পরবর্তীতে ব্যাংকের ইনোভেশন টিমের প্রস্তাব অনুযায়ী সংশোধন (V-13.2))।



এপ্লিকেশনটি মূলত যে সকল শাখায় ব্যাংকিং কম্পিউটার এপ্লিকেশন নেই সেই সব শাখার সুবিধার কথা বিবেচনায় রেখে তৈরী করা। কম্পিউটারাইজড নয় এমন শাখা সমূহ এই এপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে সহজেই আন্তব্যাংকিং লেনদেন লিপিবদ্ধ করে মাসিক প্রতিবেদন তৈরী করতে পারবেন।‌

অনিচ্ছাকৃত ত্রুটির দরুন প্রায়শই এক জিএল খাতের এন্ট্রি অন্য জিএল খাতে লিপিবদ্ধ করা হয়। এর ফলে রিকনশিলেশন দীর্ঘ হয়। রিকনশিলেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত কার্যালয় আঞ্চলিক কার্যালয়/মুখ্য আঞ্চলিক কার্যালয়/বিভাগীয় কার্যালয়ে কর্মরতদের এই সকল ভুল প্রতিবেদনেই প্রথমে ব্যাংকিং সফটওয়্যারে এন্ট্রি দিতে হয়। সকল শাখা হতে প্রাপ্ত হাতে লিখিত এই সকল প্রতিবেদন সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কার্যালয় সমূহে একজনই সমন্বয় করেন। বিভিন্ন কাজের মধ্যে এটি সংশ্লিষ্ট একক কর্মকর্তা/কর্মচারীর জন্য বাড়তি চাপ স্বরূপ।
 
 

আলোচ্য IBTR এপ্লিকেশন ব্যবহার করে একদিকে যেমন ১১৫, ১১৬, ১১১১ এবং ১১১৪ জিএল হিসাবের নির্ভুল প্রতিবেদন তৈরী সম্ভব, অন্যদিকে এন্ট্রিকৃত তথ্য এক্সপোর্ট অপশনের মাধ্যমে ব্যাংকিং সফটওয়্যারে ইম্পোর্ট দিলে দিনের পর দিন বসে অঞ্চলাধীন/বিভাগাধীন সকল শাখার তথ্য ইনপুট দিতে হবে না। ফলে রিকনশিলেশনের কাজও দ্রুত হবে। এপ্লিকেশনটিতে আপনাকে শুধুমাত্র এন্ট্রি প্রদান করতে হবে। কোন এন্ট্রি কোন খাতে যাবে তা এপ্লিকেশন নির্ধারণ করে নিবে।


যে সুবিধাগুলো পাওয়া যাবে (সংক্ষেপে):
* সহজে আন্তঃব্যাংকিং লেনদেন পোষ্টিং দিয়ে ১১৫,১১৬,১১১১,১১১৪,১১১৮ খাতের মাসিক প্রতিবেদন প্রস্তুত।
* সকল শাখা সমূহের মোবাইল নম্বর
* ব্যাংকের রিকনশিলেশন সফটওয়্যারে ইমপোর্ট করার উপযোগী ফরম্যাট।
* বিকেবি সাধারণ হিসাবে (১১৫, ১১৬, ১১১১, ১১১৪,১১১৮ খাতের) দৈনন্দিন লেনদেনের উপর ভিত্তি করে প্রযোজ্য সুদ হিসাবায়ন।


এন্ট্রি প্রদান শুরুর পূর্বে
Transaction Entry Form (115,116,1114,1118) এ প্রবেশ করে Branch Code Tab এ আপনার অঞ্চল চয়ন করে দেখে নিবেন লিপিবদ্ধ শাখা সমূহ আপনার অঞ্চলেরই কিনা/কোন শাখা বাদ পড়েছে কিনা? শাখা সম্পর্কিত সমস্যার জন্য জরুরী ভিত্তিতে নোট রেখে শাখার কোড নং এবং সঠিক তথ্য জানানোর জন্য অনুরোধ করা হলো।

আমি এমন কিছু করতে চেষ্টা করেছি, যদি এর দ্বারা বিকেবি'র কমপক্ষে একজন কর্মকর্তা/কর্মচারীও যদি উপকার পায়, তবে সার্বিকভাবে আমার জীবন চলার খরচ মেটাচ্ছে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পেরেছি বলে ধরে নিবো। ফলে এর কর্মচঞ্চলতা আরো একটু বৃদ্ধি পাবে।

সবার উৎসাহ ও প্রশংসায় কামনা করি। পরিশেষে সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আরো ভাল কিছু করে যেতে পারি।

এপ্লিকেশনটি পেতে লিংকে ক্লিক করুন
IBTR-V.13.5ইতিমধ্যে যারা এপ্লিকেশনটির V.10-V.12.1 ব্যবহার করছেন, তারা এই নতুন ভার্সনটি ব্যবহারের পূর্বে IBTR-V.12.2 এপ্লিকেশনে পূর্বের এপ্লিকেশনের ডাটা ইম্পোর্ট করে নিবেন। নতুবা নতুন IBTR-V.13.5 এপ্লিকেশনটি কাজ করবেনা।
অপরগতায় : ০১৯১৪৮৩৪৫৭৫

* নতুন ভার্সনে যা পরিবর্তিত
Version-09- কোন এন্ট্রি কোন সময় এন্ট্রি করা হলো তার Time Stamp সংরক্ষণ
Version-10- Index Exchange হাউস অন্তর্ভুক্তিকরণ
Version-11- ইম্পোর্ট এবং মাইগ্রেশন অপশন সহজীকরণ
Version-12- NBL Money Transfer এক্সচেঞ্জ হাউস অন্তর্ভুক্তিকরণ
Version-12.1- এই Appি ব্যবহারের পূর্বের এন্ট্রি ১১১১ খাতে সমন্বয়ের জন্য এন্ট্রি প্রদানের মড্যুল সংযোজন।
Version-12.2- এই Appি ব্যবহারের পূর্বের ১১৫,১১৬,১১১১,১১১৪ খাতের এন্ট্রি সংশ্লিষ্ট খাত ছাড়া অন্য খাতে দেখানো হলে তা সমন্বয়ের জন্য এন্ট্রি প্রদানের মড্যুল সংযোজন।
Version-12.3- এই Appি পূর্বের Version-12.2 এর মতোই। এপ্লিকেশনটি পূর্বের চেয়ে Dynamic Secured এবং Backup এবং Restore System সংযোজন করা হলো।
Version-12.4- RIA Money Transfer এক্সচেঞ্জ হাউস অন্তর্ভুক্তিকরণ
Version-12.5- NBL Money Transfer PTE LTD Singapore এক্সচেঞ্জ হাউস অন্তর্ভুক্তিকরণ
Version-12.6- বিকেবি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী অঞ্চলওয়ারী শাখার তথ্য হালনাগাদকরণ করা হয়েছে (এবারের হালনাগাদ এপ্লিকেশেনে GL Migration টি পুনরায় করে নিতে হবে)। এছাড়াও রিপোর্টিংয়ে পূর্বে কোন কোন শাখায় ডেস্কপাস নম্বর ২ লাইনে চলে যেত, তা পুনঃঅঙ্কিত করা হয়েছে।
Version-12.7- রিপোর্টিংয়ে পূর্বে বড় শাখার নাম আংশিক প্রতিবেদনে অঙ্কিত হতো। যা এবারের ভার্সনে পুনঃসংশোধন পূর্বক অঙ্কন করা হয়েছে।
Version-13- এপ্লিকেশনটির আভ্যন্তরীনরূপের পরিবর্তন আনা হয়েছে মাত্র।
Version-13.2- ইনোভেশনটিমের প্রস্তাব অনুযায়ী নতুন শাখা, ট্রানজেকশন কোড, এক্সচেঞ্জ কোম্পানী/হাউজ, রিজিওন, বিভাগ সংযোজনের জন্য ADMIN মেন্যু সংযোজন।
Version-13.3- জিএল হেড মাইগ্রেশন সহজীকরণ, নুতন Max Money, Placid Exchange কোম্পানী অন্তর্ভুক্তিকরণ, পরিবর্তিত শাখার নাম হালনাগাদ করণ।
Version-13.4- নতুন ও পূর্বের শাখার পরিবর্তিত সংশোধিত নাম, নতুন এক্সচেঞ্জ কোম্পানী অন্তর্ভুক্তিকরণ সহ সর্বশেষ হালনাগাদ করণ।
Version-13.4.2- কেন্দ্রিয় হিসাব বিভাগ হতে প্রেরিত আন্তঃশাখা হিসাবের সুদ হিসাবায়ন রিপোর্টের জন্য উপযুক্ত ডাটা এক্সপোর্টের সুবিধা সংযোজন, রিপোর্টের ডানদিকে কোনার অংশে অঞ্চল ও শাখাকে ঘিরে বক্সটি তুলে ফেলা হয়েছে। IBTA সুদ হিসাবয়ন ফরমের নির্দেশ সমূহ আরো ব্যবহার বান্ধব করা হয়েছে।
Version-13.5- রেমিট্যান্স প্রণোদনা প্রদানের হিসাব সঠিকতা যাচাইয়ে ১১১৮ হেড সংযোজন।

IBTR-S (নিয়ন্ত্রণকারী কার্যালয়ে ব্যবহারের জন্য)
Version-03.02- নিয়ন্ত্রণকারী কার্যালয়ে ব্যবহারের জন্য ডাটা কম্পাইলিং/মডিফায়িং এপ্লিকেশন
Toyri- V.02 a utility app- নিয়ন্ত্রণকারী কার্যালয়ে ব্যবহারের জন্য ডাটা মডিফায়িং এপ্লিকেশন (IBTRS-V.3 এর সাথে যুক্ত রয়েছে।
Download Toyri-V.03


IBART (নিয়ন্ত্রণকারী কার্যালয়ে ব্যবহারের জন্য)
Version-05- নিয়ন্ত্রণকারী কার্যালয়ে ব্যবহারের জন্য-রিপোর্টিং টুল


doPDF